বর্তমান সময়

সিএএ(CAA); আবারও CAA নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ এখনও দেশ জুড়ে NRC, NRP, CAA, CAB নিয়ে সমানে চলছে বিক্ষোভ। এখনও বিভিন্ন রাজ্যে মানুষ এই আইনের বিরুদ্ধে সরব এবং লাগাতার চালিয়ে যাচ্ছে আন্দোলন। সবাই যখনই ভাবছে এবারে বুঝি একটু নরম হবে সরকার বা পরিবর্তন হবে আইনে। তখনই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌ হোক কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও যেন এই বিষয় নিজেদের সুর এবং বক্তব্য দুটোই করছেন জোরালো।

কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ এর বক্তব্যে আবারও উত্তাল হয়েছিল গোটা দেশ। এবারও একই ঘটনা ঘটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারানসী সভাকে ঘিরে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে বক্তব্য রাখতে গিয়ে ৩৭০ ধারা এবং নাগরিকত্ব আইন নিয়ে আবারও জোরালো বক্তব্য রাখলেন। তিনি বলেন,” সংবিধানের ৩৭০ ধারা ও নাগরিকত্ব আইন নিয়ে সিদ্ধান্ত দুটি দেশের স্বার্থে নেওয়া। চাপ সত্বেও আমরা সেই সিদ্ধান্তেই অনড় থাকছি। আর সেটাই করব।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারানসী সভাতে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বলেন,” অযোধ্যার বিরাট রাম মন্দির গঠনের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করবে।” সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাম মন্দির নির্মাণের জন্য যে, ট্রাস্ট গঠন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে, “শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র”।

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.