Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় বাণিজ্য ও অর্থনীতি

নিত্য বাস-ট্যাক্সি যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ – দাবি উঠছে ভাড়া 25 শতাংশ বৃদ্ধির

দুদিন আগে ঘোষিত বাজেটের ডিজেল এবং পেট্রোল এর দাম বৃদ্ধির এটা ইঙ্গিত মিলেছে । সেই হিসাবে পেট্রোল প্রতি লিটার আড়াই টাকা এবং ডিজেল প্রতি লিটার 2 টাকা 30 পয়সা করে বাড়বে । ফলে বাজেটের জেরে একদিকে যেমন শেয়ারবাজারে ধস নামছে ধীরে ধীরে,  তেমনি অসন্তোষ বাড়ছে পেট্রোল এবং ডিজেলের উপরে  যাদের জীবিকা নির্বাহ হয় তাদের মধ্যে । এই  অসন্তোষ এর থেকেই ( ডিজেলের মূল্যবৃদ্ধি জেরে)  এবার বাস,  ট্যাক্সির ভাড়া বাড়াতে রাজ্য সরকারকে সরাসরি সময় বেঁধে দিল বেসরকারি পরিবহনের মালিকরা ।

গত সপ্তাহে ক্যাব  ধর্মঘট এর পাশাপাশি ট্যাক্সি ধর্মঘট হয়েছে । যার ফলে মানুষের ভোগান্তির সীমা ছিল না ।  সোমবার একাধিক বাস-ট্যাক্সি মালিক সংগঠনের নেতারা বৈঠকে বসেছিলেন । বৈঠকে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় আগামীতে বাস ট্যাক্সি ভাড়া অন্তত 25 শতাংশ না বাড়ানো হলে  তারা লাভের মুখ দেখতে পারবে না  ।  তাদের এই সিদ্ধান্ত 15 দিনের মধ্যে কার্যকর করার সময়সীমা দিয়েছে । এর মধ্যে যদি বাসের ভাড়া না বাড়ানো হয়  তাহলে আগামীতে  ফের বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন ।

বেসরকারি পরিবহনের মালিক সংগঠন গুলির সূত্রের খবর গত বছরের  28শে  জুনের পর থেকে আর ভাড়া বাড়ানো হয়নি । কিন্তু দিনের পর দিন যেভাবে বাস বা ট্যাক্সি পরিবহনের রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে চলেছে,  পাশাপাশি গাড়ির ইন্সুরেন্স প্রিমিয়াম বেড়েছে, এখন  গোদের উপর বিষফোঁড়ার মতো বেড়েছে লাফিয়ে লাফিয়ে পেট্রোল-ডিজেলের দাম । সুতরাং ভাড়া বৃদ্ধি করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা বাস মালিকদের কাছে আর খোলা নেই । সংগঠন জানিয়েছে জয়েন্ট ফর্ম অফ ট্রান্সপোর্ট অপারেটর এর নামে সংগঠনের বক্তব্য চিঠির মাধ্যমে  পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জমা দেওয়া হবে ।  সংগঠন আশাবাদী তাদের দাবি পরিবহনমন্ত্রী সহানুভুতির সাথে বিবেচনা করে দেখবেন ।

This post was last modified on 9th জুলাই 2019 9:39 পূর্বাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.