Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১ জন

বং দুনিয়া ওয়েব ডেস্ক: আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মাইক্রোবাসের চালক জামাল হোসেন নিহত হন এবং আহত হন তিনজন।

দুর্ঘটনার খবর মুকসুদপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতরা স্থানীয় আহতরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ময়না-তদন্তের জন্য নিহত জামালের মরদেহটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

দুর্ঘটনার পর মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা সংবাদ মাধ্যমকে জানান, এস এ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে মংলা যাচ্ছিল। পথে দাসের হাট এলাকায় ফুরিদপুরগামী একটি মাইক্রোবাসের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক জামাল নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী আহত হন।

দক্ষিন বঙ্গের সাথে ঢাকার যোগাযোগের অন্যতম পথ গোপালগঞ্জের এ সড়কটি। এ সড়কের বিভিন্ন স্থানে বাক থাকার কারণে নিয়মিত দূর্ঘটনা হয়। যার ফলে নিয়মিত প্রাণ হানি হয়ে থাকে। পদ্মা ব্রিজ হওয়ার পর এ ব্রিজে গাড়ি চলাচল আরো বৃদ্ধি পাবে, তার সাথে দূর্ঘটনা বৃদ্ধি পাবে বলে মনে করেন স্থানীয়রা।

This post was last modified on 5th সেপ্টেম্বর 2019 4:28 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.