Bhopal Bridge Collapse Image Source:Google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- কয়েক বছর আগেই কলকাতার বড়বাজারে ভেঙ্গে পড়ে উড়ালপুল যে আতঙ্কের রেষ এখনও কাটেনি কলকাতাবাসী। এরই মধ্যে মধ্যপ্রদেশের ভোপালের রেল স্টেশনে ভেঙ্গে পড়ল ব্রিজ। এখনও কয়জন নিহত হয়েছেন তা জানা না গেলেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে আহতের সংখ্যা ৭।
এদিন মাঝরাতে হঠাৎই ভোপাল স্টেশনে অবস্থিত পায়ে হাঁটা যে ব্রিজ সেটি ভেঙ্গে পড়ে। জানা গিয়েছে ব্রিজটির অবস্থা খুব একটা ভালো ছিল না। যেহেতু ঘটনাটি মাঝরাতে ঘটেছে তাই জন্য সেভাবে কোনও ক্ষতি হয়নি। যদি এই ঘটনা দিনের বেলায় ঘটত তাহলে অনেক মানুষের জীবনহানি ঘটত।
ঘটনার জেরে আহত হয়েছেন যে ৭ জন ব্যক্তি তাদেরকে সেই মুহূর্তে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থাই আশংকাজনক। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর জানা যায়নি। কিন্তু কি কারণে হঠাৎ ঐ ব্রিজটি ভেঙ্গে পড়েছে তা জানা যায়নি। স্থানীয় পুলিশ তদন্ত করছেন।