narendra modi, image source: google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ গতকাল সোমবার সন্ধ্যে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে মানে নিউ দিল্লীর কল্যাণ মার্গে হঠাৎ করে আগুন লাগার ঘটনার কথা শোনা যায়। দমকলের ৯ টি ইঞ্জিন আগুন নেভাবার জন্য ঘটনা স্থলে উপস্থিত হয়। যদিও সরকারি তরফে কোনও রকম কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি।
যদিও সাধারণ মানুষকে নিশ্চিন্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয় যে এটি একটি অত্যন্ত সাধারণ ঘটনা। যেখানে প্রধানমন্ত্রী থাকেন বা তাঁর কার্যালয় মানে কল্যাণ মার্গের সেই অংশ একেবারে সুরক্ষিত। তবে আগুন লাগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশান ফোরস এর বসবাসের অংশে। তবে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় দমকলের ৯ টা ইঞ্জিন এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এই ঘটনার আকস্মিকতায় অনেকেই ঘাবড়ে যান। হঠাৎ করে প্রাধানমন্ত্রীর বাসভবনের সামনে দমকল দেশে সেখানে আতঙ্কিত সাধারণ মানুষেরও ভিড় জমে যায়। তবে সরকারি তরফে জানানো হয় যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।