Categories: বর্তমান সময় বাংলাদেশ

বলিউড অভিনেত্রী পূজা চোপড়াকে দেখা যাবে বাংলাদেশি সিনেমায়

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ বাংলাদেশি সিনেমায় অভিনেতা শামস হাসান কাদিরের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। চিত্রপরিচালক সি.বি. জামান প্রায় তিন দশক পর সিনেমা পরিচালনায় ফিরছেন। তিনি সিনেমা জগতে ফিরে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে ‘কমান্ড’খ্যাত ওই বলিউড অভিনেত্রী সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সেসময় উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেতা শামস হাসান কাদির ও বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক মাস্টার সৌরপ।

পূজা চোপড়া কয়েকদিন আগে সোস্যাল মিডিয়া ফেসবুকে জানান ‘সবার জন্য দারুণ একটা সংবাদ হচ্ছে, আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এর নাম ‘অ্যাডভোকেট সুরাজ’। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা সি.বি. জামান এবং প্রযোজনা করছে এসএইচকে গ্লোবাল। সবার সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।’ ভারতীয় মডেল-অভিনেত্রী পূজা চোপড়া। নির্মাতা মধুর ভাণ্ডারকারের হাত ধরে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন পূজা। অভিনয়ে আসার আগে বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। ২০০৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জেতেন পূজা চোপড়া। ২০১১ সালে তামিল সিনেমা ‘পোন্নার শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বলিউডে ‘ফ্যাশন’ ও ‘হিরোইন’ সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ২০১৩ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘কমান্ড’ সিনেমায় নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। এছাড়া গত বছর ‘আইয়ারী’ সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.