Categories: বর্তমান সময় বিনোদন

চুম্বন নিয়ে এবার সরব হলেন বলিউডের অভিনেত্রী জারিন খান

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সালমান খান চুম্বনের দৃশ্যে অভিনয় না করার জন্য সিনেমা থেকে সরে দাড়ানো পর এবার চুম্বন নিয়ে সরব হলেন বলিউডের অভিনেত্রী জারিন খান। রূপালি পর্দায় কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেত্রী। অভিনেতা অভিনেত্রীদের সরবতায় আনতে পারে রুপালি পর্দাকে এক ভিন্নতার আসনে। কখনো পরিচালেকর বিরুদ্ধে আবার কখনো সহ-অভিনেতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ করেন বলিউডের একাধিক অভিনেত্রী।

অভিনেত্রী জারিন খান এ বিষয়ে বলতে গিয়ে বলেন, কেরিয়ারের মাঝ বরাবর কাস্টিং কাউচের শিকার হন তিনি। সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ের সময় চুম্বন দৃশ্যের রির্হাসেল দিতে বলা হয় তাকে। একবার নয়, বারবার তাকে দিয়ে চুম্বন দৃশ্যের রির্হাসেল করানো হবে বলে জোরাজুরি করতে শুরু করেন পরিচালক। শুধু তাই নয়, পরিচালকের সঙ্গে চুম্বন দৃশ্যের রির্হাসেল দিতে হবে বলেও আমাকে জবরদস্তি করা হয়।

জারিনের পাশাপাশি বিদ্যা বালানও তার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। বিদ্যা জানান চেন্নাইতে এক পরিচালক তাকে নিজের ঘরে নিয়ে যেতে চান। পরিচালকের শুটিংয়ের সময় চুম্বন দৃশ্যের কোনও রির্হাসেল দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন জারিন খান।

জানা যায় জারিন খানের জড়তা কাটানোর জন্য নাকি এই চুম্বনের আয়োজন করা হয়। জারিন খান একাধারে অভিনেত্রী ও মডেল। সালমান খানের রেডি চলচ্চিত্রের একটি আইটেম গান কারেটার ঢিলা-র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.