বর্তমান সময়

জাতীয়স্তরে কবাডি খেলার ছাড়পত্র পেলো বাঙালী ঘরের মেয়ে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সবিতা দেবশর্মা জাতীয় স্তরে কবাডি খেলার খেলায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেলো। বৃহস্পতিবার নদিয়া থেকে সবিতা’র কবাডি কোচ মিঠুন বর্ম‌ন এই খবর জানান।

কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সবিতা’র কবাডি খেলায় জাতীয় স্তরে যাবার খবর শুনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী বলেন, সবিতা’র জাতীয় স্তরে যাবার সবরকম সহযোগিতা বিদ্যালয় করবে। আমরা সবিতা’র পাশেই আছি। ও আমাদের গর্বের মেয়ে।

অপরদিকে উত্তর দিনাজপুর বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রবীর গুহ বলেন, সবিতা দেবশর্মা জাতীয় স্তরে কবাডি খেলার জন্য নির্বা‌চিত হয়েছে, এটা আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিদ্যালয়ের গর্বের ব্যাপার। জাতীয় স্তরে খেলতে যাবার জন্য সব রকম সহযোগিতা সবিতা’কে দেওয়া হবে বলে প্রবীর বাবু জানান।

সবিতা অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে। বাবা গোবর্ধন দেবশর্মা কৃষিকাজ করেই কোনরকমে সংসার চালিয়ে থাকে। সবিতার কবাডি কোচ মিঠুন বর্মণ বলেন, “সবিতা অত্যন্ত কষ্ট করে কবাডি খেলে আসছে। মনমোহন বালিকা বিদ্যালয়ে অনুশীলনের মাঠ না থাকায় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে অনুশীলন করে থাকে ও।”

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.