বিনোদন

ধর্মকে উপেক্ষা করে গো-মাংস ভক্ষণ করলেন সৃজিত

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- বাংলা চলচ্চিত্র জগতে সকলের মুখে এখন একটাই নাম, সৃজিত-মিথিলা। এই মুহূর্তে সবচেয়ে চর্চিত তাঁরা দুজনই।  বিয়ের আগে থেকে এখনও পর্যন্ত তাঁরা কোথায় যাচ্ছেন কি করছেন সব ক্ষেত্রেই উৎসুক বাঙালী। চলতি মাসেই এপার বাংলার ছেলে সৃজিত বিবাহ করেন ওপার বাংলার সুন্দরী অভিনেত্রী মিথিলাকে।

আর পাঁচজন স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো তাঁরাও বিয়ের পরই গিয়েছিলেন হানিমুনে। হানিমুন থেকে ফিরেই জামাই আদরের ডাক পড়ে শ্বশুরবাড়িতে। নিমন্ত্রন রক্ষার্থে সেখানে পৌঁছে যান সৃজিত মিথিলা। গিয়ে দেখেন জমজমাট আয়োজন করা হয়েছে তার জন্য। নানা রকমের খাবারের মধ্যে ছিল সাদা ভাত, সব্জি ডাল, আলুভাজা, পাবদা মাছের ঝোল, মুরগির মাংস, শুটকি মাছ এবং লইঠ্যা মাছ এবং সর্বোপরি ছিল গো মাংস। সবমিলিয়ে খাবারের ছবি তুলে তা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৃজিত। তাতেই শুরু হয় সমালোচনা।

যদিও আমরা সকলেই জানি যে মিথিলা জাতিতে মুসলিম, অন্যদিকে সৃজিত বাঙালী ব্রাহ্মণ। হিন্দু মুসলিম বিবাহ এখন প্রায়শই দেখা গেলেও একজন ব্রাহ্মণ হয়ে গো মাংস খাওয়া উচিত কি? এই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় সৃজিত মুখার্জিকে। অনেকে বলেছেন যে, “মুখার্জি পদবীটা কি জন্য ব্যবহার করেন আপনি? এই পোস্টটি দেখার পর থেকে আপনার জন্য আমাদের কোনও শ্রদ্ধা রইল না।”

এর জবাবে সৃজিত বলেন, “আপনাদের মতো অশিক্ষিতদের মুখে হিন্দু ধর্ম নিয়ে কোনও কথা শুনতে চাই না। মনুসৃতি, ঋগ্বেদ, গৃহসূত্রের কিছু শ্লোক আমার জানা আছে,এরপর ভদ্রভাবে আর বলবো না শুধু মনে রাখবেন বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা।”

Payel Kumar

Payel Kumar is a News Writer at BongDunia. She has a little knowledge about journalism. She has worked with various news agencies in the previous years. She has done her graduation from West Bengal State University.