Categories: বর্তমান সময় বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিনশিপের ফাইনালে বাংলাদেশের কিশোরীরা

বং দুনিয়া ওয়েব ডেস্ক: গতকাল শুক্রবার ভুটানের থিম্পুতে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের কিশোরীরা। সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবলে এবারের আসরের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারায় বাংলাদেশ। একটানা তৃতীয়বারের মত ফাইনাল খেলছে বাংলাদেশ। আগামি রবিবার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সাথে বাংলাদেশের খেলা।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। যেখানে অংশ নিয়েছে স্বাগতিক ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের কিশোরীরা। এরপর ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত দ্বিতীয় আসরের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের কিশোরীদের। এবার আরো একবার ফাইনালে উঠলো।

একই দিনে ভুটানকে ৫-১ গোলে হারিয়ে ভারতও ফাইনাল নিশ্চিত করে। টানা তৃতীয়বার পর্যন্ত ফাইনাল খেললেও বাংলাদেশে ফাইনালে জয়ে আশাই থেকে গেছে। নেপালের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। ২৬ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়র পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৪ মিনিটে নেপালের কারকি একটি গোল শোধ দেন। তবে সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.