বং দুনিয়া ওয়েব ডেস্ক: ইলিশের প্রজনন মৌসুম হিসাবে আগামি ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
গত ৮ আগস্ট রবিবার সবিচালয়ে বাংলাদেশের সমুদ্রসীমায় দুটি বিদেশে জাহাজের অনুপ্রবেশ বিষয়ে নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আশ্বিনী পূর্ণিমার সময় আগামী ৯ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে। যেসব জেলার নদ-নদীতে ইলিশ মাছ পাওয়া যায় সেখানকার জেলেদের আমরা খাদ্য সহায়তা দেব।’
ইলিশ প্রজনন মৌসুমের এই ২২ দিন ইলিশ পরিবহন, গুদামজাতকরণ, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি অনুযায়ী প্রতি বছর আশ্বিনী পূর্ণিমার সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। পূর্বে এ সময় ছিল ১৫ দিন। বর্তমান বছরে সময় বৃদ্ধি করে ২২ দিন করা হয়।
মন্ত্রনালয়ের সূত্রে জানা যায় এই আইন অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমা বা উভয় দন্ড পেতে হবে।
This post was last modified on 9th সেপ্টেম্বর 2019 12:53 অপরাহ্ন