Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের অর্থমন্ত্রী বিপিএল নিয়ে মন্তব্যে করে মাফ চাইলেন

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বর্তমান বছরে বিপিএল হচ্ছে না বলে জানিয়েছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি বিপিএল এক বছরে দুবার আয়োজন অসম্ভব। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা শেষে মঙ্গলবার তিনি এ কথা বলেছিলেন।

বিপিএল না হওয়া প্রসঙ্গে তার যুক্তি ছিল, বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে, এক বছরে দুবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই। গত বুধবার ৪ সেপ্টেম্বর সচিবালয়ের মন্ত্রীপরিষদ সম্মেলন কক্ষে আ হ ম মুস্তফা কামাল সেই কথা সুর পাল্টে বলেন, বিপিএল হবে কি হবে না এই মুহূর্তে এটা আমি বলতে পারবো না। তবে রাতে গণমাধ্যমে মেসেজ দিয়েছি। বলেছি ভুল হয়ে গেছে, মাফ করে দেন।

বাংলাদেশের এই অর্থমন্ত্রী মনে করেন, আমার বিশ্বাস আইসিসির সঙ্গে সাংঘর্ষিক কিছু না থাকলে অবশ্যই বিসিবি বিপিএল আয়োজন করবে। আর বিপিএল করলে আমরা সেখানে অংশ নেবো। অর্থমন্ত্রী আরো বলেন, বিসিবির এক নম্বর ও দুই নম্বর ব্যক্তি দেশে নেই। আমার যিনি প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করতেন তাকে ফোন করে জেনেছি, এরকম একটা সিদ্ধান্ত আসছিল। সেজন্যই আমার যে লোক সে ভেবেছিল এবার বিপিএল করতে দেবে না, সেখানে একটি ভুল বোঝাবুঝি ছিল।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন বিপিএল হবে না সেটা বলেছিলাম, আমি ক্রিকেট থেকে অনেক দূরে, আমার ভুলভ্রান্তি হতে পারে। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলে অংশ নেই। সেখানে বিদেশি প্লেয়ার প্রয়োজন হয়, সেখানে যা যা লাগে তার জন্য আমার একজন ফ্রেন্ড রয়েছে। তার কাছে জানতে চেয়েছিলাম তুমি কতটুকু রেডি। সে আমাকে জানায় এবার বিপিএল করতে পারবো না।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.