বর্তমান সময়

আসামের পর এবার ব্যাঙ্গালুরু; ফের নিরাপত্তার প্রশ্ন নিয়ে বিপদগ্রস্থ বাঙালিরা

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আসামের “বাঙালি খেঁদাও, বাঙালি তাড়াও” স্লোগানের সুর এবার শোনা যাচ্ছে অন্য রাজ্যেও। ভিন রাজ্য বাঙ্গালিরা আবার বিপাকে পড়তে চলেছেন । ব্যাঙ্গালুরুতে কাজ কর্মের ক্ষেত্রে কিম্বা বসবাসের ক্ষেত্রে এবার বাংলা ভাষীরা বিপদে পড়েছেন ।

ভারতে অনেক গুলি আঞ্চলিক ভাষা প্রচলিত রয়েছে । এক এক  রাজ্যের মানুষের হিন্দি ভাষা ছাড়াও আঞ্চলিক ভাষা এক এক রকম । ভিন রাজ্য থেকে বহু মানুষ পশ্চিম বঙ্গে কর্ম সূত্রে রয়েছে, আবার পশ্চিমবঙ্গ থেকেও  অন্য রাজ্যে পাড়ি জমায় বহু বাংলা ভাষী ।এর আগেও বাঙ্গালীরা অন্য রাজ্যে ভাষা বৈষম্যের শিকার হয়েছিল । এবার আসামের পথে হাঁটছে ব্যাঙ্গালুরু  । সেখানে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাংলাভাষীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের মানুষ কাজের সুত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।পশ্চিমবঙ্গে যেমন রয়েছে অন্য রাজ্যের লোক তেমনই অন্যান্য রাজ্যেও রয়েছে এই রাজ্যের লোকজন । কিন্তু আমাদের রাজ্যের মতো তারা সেসব রাজ্যে নিরাপদ কি?

এবার ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বাঙ্গালি নির্যাতনের অভিযোগ উঠেছে । জানা গেছে সেখানে নাকি শুরু হয়েছে বাঙালী নির্যাতন। সুত্রের মারফৎ জানা যায় যে বাংলায় কথা বললেই কাজ থেকে হাত ধুতে হচ্ছে তাদের ।  জানা গিয়েছে ইয়েদুরাপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে আসার পরই এমনটা করা হচ্ছে বাঙালিদের সাথে । সেখানে বাংলা থেকে পাড়ি জমানো  যে কোনও বড় আবাসনে কাজ পাচ্ছেনা বাঙালিরা ।

This post was last modified on 11th নভেম্বর 2019 3:05 অপরাহ্ন

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.