Categories: বর্তমান সময় বাংলাদেশ

নকশা জালিয়াতি মামলায় বনানী এফআর টাওয়ারের মালিক তাসভীর গ্রেফতার

বনানী এফআর টাওয়ারের অন্যতম মালিক তাসভীর উল ইসলামকে গ্রেফতারর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা জালিয়াতি মামলায় গ্রেফতার তাসভীর। রোববার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়। তাসভীরের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইনান্স লিমিটেড (বাংলাদেশ) থেকে পাঁচ কোটি ৬৫ লাখ টাকা ঋণ নিয়ে অবৈধভাবে এফ আর টাওয়ারের ২১, ২২ ও ২৩ কিনেন তিনি।

নকশা জালিয়াতির মাধ্যমে এফআর টাওয়ারে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা হয়। দুদক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক গত ২৫ জুন ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তাসভীর উল ইসলাম কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক হলেন তাসভীর উল ইসলাম। এ মামলায় তাসভীর ছাড়াও এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুক রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের নাম রয়েছে। তাসভীরের নামে কোম্পানী ঐ ভবনের ২১, ২২ ও ২৩ তলার মালিক।

উল্লেখ্য, গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ২৭ জন নিহত হওয়ার পর এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে ভবনের জমির মূল মালিক প্রকৌশলী এস.এম.এইচ আই ফারুক। অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। মালিকের নামের সাথে ভবনের নামে সংক্ষেপে এফআর টাওয়ার।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.