Categories: বর্তমান সময় বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বং দুনিয়া ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্যাম্প ঘুরে দেখে অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত শিশু শিক্ষা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগে রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সফর করে তাদের সরকারের সাথে কথা বলেছেন। তিনি বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকার ভূমিকা রাখবে।”

মঙ্গলবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন অস্ট্রেলিয়ার এই মন্ত্রী এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে বৈঠক করেন। তিন দিনের সফরে মন্ত্রী পেইন বাংলাদেশে এসেছেন। প্রথম দুই দিনই তিনি কক্সবাজার সফর করেন।

ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ নানা বিষয়ে জেনেছেন এবং অস্ট্রেলিয়া ফিরে কীভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায় সে ব্যাপারে তার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।

প্রসঙ্গত সমস্ত বিশ্বেই রোহিঙ্গা সমস্যা একটি বড় আকার ধারণ করেছে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশ বিভিন্ন সময় চাপ সৃষ্টি করলেও তাতে তেমন কোন লাভ হচ্ছে।

This post was last modified on 5th সেপ্টেম্বর 2019 11:42 পূর্বাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.