Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

সঙ্গীত শিল্পীকে জোর করে বিবস্ত্র করার চেষ্টা; স্টেজ পারফর্ম করতে এসে যৌন হয়রানির শিকার হলেন সঙ্গীত শিল্পী

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ রাস্তাঘাটে কত কিছুই না ঘটে । এখনো মেয়েদেরকে অবলা হিসেবে ধরা হয় ।একটু রাত হলেই মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হন তাদের বাড়ির লোক । কিন্তু বাংলার রাজধানী মহানগর কলকাতাতেই মহিলারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন,  সেটি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা । খোদ  কলকাতাতেই এক মহিলা শিল্পী স্টেজ শো করতে এসে যৌন হয়রানির শিকার হলেন ।

ঘটনাটি ঘটেছে কলকাতার মানিকতলায় । মানিকতলার কুড়ি নম্বর মুরারিপুকুর লেনে গনেশ পূজা উপলক্ষে এক জলসার আয়োজন করা হয় । উক্ত জলসায় গান গাইতে আসেন সেই মহিলা শিল্পী । জানা গেছে,  জলসা অনুষ্ঠানটির আয়োজক ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সুরজিত সাহা । মহিলাটি রাত 11 টা নাগাদ স্টেজে ওঠেন  গান গাইবার জিন্য । সেখানে তিনি প্রায় ঘন্টা দেড়েক পারফর্ম করেন । এরপর রাত সাড়ে বারোটা নাগাদ যখন তিনি স্টেজ থেকে নেমে গ্রিন রুমে ফ্রেস হবার জন্য প্রবেশ করেন তখন হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে আয়োজক তৃণমূল নেতা সুরজিত সাহা । সবাইকে গ্রীন রুম থেকে জোর করে বের করে দিয়ে  সুরজিৎ সাহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় । এমনকি বাইরের থেকে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে, সেই জন্য দুইজন লোককে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখে ।  ফাঁকা ঘরে যুবতীকে একা পেয়ে তার উপর যৌন হেনস্থা করা হয় । এমনকি মহিলাটির পোশাক-আশাকও  ছিড়ে ফেলে অভিযুক্ত সুরজিত সাহা ।

মহিলা শিল্পী জানিয়েছেন বন্দুকের নলের সামনে সুরজিৎ সাহা তাকে বিবস্ত্র করার চেষ্টা করে । সেই সময় বাইরে থেকে কেউ সাহায্যের জন্য আসেনি । এরপর কোনরকমে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসেন । কিছু দূরে একটি পুলিশ কিয়স্ক দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন তাদের । তারপর উল্টো ডাঙায় পৌঁছে সেখানে মহিলা থানার পুলিশদের নিয়ে ঘটনা স্থলে পৌঁছান । ততক্ষণে অভিযুক্ত সুরজিত সাহা সেখান থেকে পালিয়ে যায় ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা শিল্পীটি মানিকতলা থানায় একটি অভিযোগ দায়ের করে । পুলিশ অভিযুক্ত সুরজিত সাহাকে খুঁজে পাবার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ।

This post was last modified on 10th সেপ্টেম্বর 2019 11:58 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.