Jahnvi Kapoor Image Source: Google
বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- গত বছরে প্রচুর স্টারকিড বলিউডে পা রেখেছেন যাদের মধ্যে প্রথম ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। ‘ধড়ক’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি এবং ঈশান খট্টর বলিউডে ডেবিউ করেন। এটি দক্ষিনী চলচ্চিত্র ‘সাইরাট’ এর রিমেক। যা সুপার ডুপার হিট হলেও বলিউডে ‘ধড়ক’ তেমন সাফল্য লাভ করতে পারেনি। তবুও জাহ্নবী বিশেষ প্রশংসা পেয়েছেন তার অভিনয়ের জন্য।
এরপর আর কোনও চলচ্চিত্রে জাহ্নবীকে দেখা যায়নি। জানা গিয়েছে নতুন বছরে অনেকগুলি চলচ্চিত্র রয়েছে তার হাতে। এই বছরে প্রায় ৪ টি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই চলচ্চিত্র গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ‘তখত’, ‘রুহ আফজা’, ‘দ্য কারগিল’, ‘ঘোস্ট স্টোরি’ এবং গুঞ্জন সাক্সেনার বায়োপিকেও অভিনয় করবেন তিনি।
এরমধ্যে সর্বপ্রথম মুক্তি পাবে ‘রুহ আফজা’। এখানে তার বিপরীতে মুখ্য চরিত্রে থাকছেন রাজকুমার রাও। অন্যদিকে প্রায় একই সাথে মুক্তি পাবে ‘তখত’। যেখানে আলিয়া ভাট, ভিকি কৌশল, রনবীর সিং, করিনা কপূর খানের মতো উল্লেখযোগ্য অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন।
তবে হাতে অনেকগুলি ছবি থাকলেও ‘ধড়ক’ এর ব্যর্থতা তাঁকে অনেকটাই হতাশ করেছিল। সাময়িক ভাবে ভেঙ্গে পড়লেও সামলে নিয়েছেন তিনি। তিনি বলেছেন আগামী চলচ্চিত্র গুলি যাতে দর্শকদের ভালো লাগে সেই চেষ্টাই করছেন তিনি।