Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের সুন্দরবনের শরনখোলা রেঞ্জ থেকে বিষসহ জেলে আটক

বং দুনিয়া ওয়েব ডেস্ক: সুন্দরবন থেকে বিষযুক্ত মাছসহ মেহেদী হাসান (২৬) নামে এক জেলেকে আটক করেছে বনবিভাগ। বুধবার সন্ধায় সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আরও দুজন জেলে পালিয়ে গেছে বলে বনকর্মকর্তারা জানান। সে শরনখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামের হাবিব তালুকদারের ছেলে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ করছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালায়। এদিন সন্ধ্যায় ভোলা ক্যাম্পের আওতাধীন সুন্দরবনের একটি খাল থেকে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা অপর দুই জেলে পালিয়ে যায়। এসময় বনরক্ষীরা নৌকায় তল্লাশী চালিয়ে বিষ ও বিষযুক্ত চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ উদ্ধার করে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে আটক মেহেদী হাসানকে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।

প্রসঙ্গত, বাগেরহাট শরনখোলা রেঞ্জ সুন্দরবনের অন্যতম রেঞ্জ। বাংলাদেশের বাগেরহাট জেলায় শরনখোলা রেঞ্জ অবস্থিত। এ রেঞ্জ থেকে মূলত মৌয়ালরা মধু, গোলপাতা আহরণ করে থাকে। সরকার নির্ধারিত সময়ের জন্য বড় ফাসার মাধ্যমে মাছ ধরু অনুমতি দিয়ে থাকে। তবে এই অনুমতির বাইরে অবাধে মাছ ধরার কারণে সুন্দরবনের জীব বৈচিত্র নষ্ট হচ্ছে।

This post was last modified on 5th সেপ্টেম্বর 2019 6:56 অপরাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.