বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- গত ৭ই নভেম্বর সন্ধ্যে ৭.৩৫ নাগাদ আমাদের ছেড়ে চলে গেলেন সাহিত্যক,লেখিকা তথা শিক্ষিকা নবনীতা দেব সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘকাল ধরে ক্যন্সারের সাথে লড়াই করছিলেন তিনি। অবশেষে হার মানলেন এই মারণব্যাধির কাছে। বৃহস্পতিবার তাঁর দক্ষিণ কলকাতার বাড়ীতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে তাঁর প্রাক্তন স্বামী নোবেল বিজয়ী অমর্ত্য সেন ভীষণভাবে ভেঙ্গে পড়েছেন, সাথে এও বলেন যে, তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দেব সেনের মৃত্যুর খবর যখন পান, তখন তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পড়াচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই এক ভয়ঙ্কর শূন্যতা তাঁকে গ্রাস করেছিল। পুরনো স্মৃতি, তাঁর সাথে কাটানো সময় সবকিছুই চোখের সামনে ভাসছিল।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নবনীতা দেবসেন, কিন্তু এভাবে চলে যাবেন তা কেউ কল্পনা করেনি। তিনি আরও বলেন ‘কী করব কলকাতায় ফিরে, যার জন্য যাওয়া সেই আর নেই’। উল্লেখ্য, দীর্ঘ ষোলো বছরের বিবাহিত জীবন কাটানোর পর বিবাহ বিচ্ছেদ ঘটেছিল তাদের। দুই কন্যা সন্তানও রয়েছে তাদের।
This post was last modified on 9th নভেম্বর 2019 9:53 পূর্বাহ্ন