বর্তমান সময়

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে বিরাট আয়োজনের সাড়া মিলছে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: ৬৯ পেরিয়ে ৭০ এর ঘরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। এই উপলক্ষ্যে ১৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার) গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকগণ প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন।

নরেন্দ্র মোদী’র জন্ম‌দিন উপলক্ষ্যে ১৪ থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে ‘সেবা সপ্তাহ’ পালনের ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি’র কর্মী এবং সমর্থকগণ। এছাড়াও, দেশের বহু জায়গায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার চিত্র সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে ভোপালের বিজেপি সমর্থকগণ গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছে; প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিনে ৬৯ ফুট লম্বা কেক কাটলেন তারা। এই চিত্র এখন সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

এছাড়া মোদী’র জন্মদিনের প্রাক্কালে তাঁর নামে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা গেলো স্ত্রী যশোদাবেন’কে। সকলের আড়ালে আচমকাই মাইথনের কাছে কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি।

এই উপলক্ষ্যে সামাজিক গণমাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্ম‌দিনের জানিয়েছেন দেশের বহু রাজনীতিবিদ। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

This post was last modified on 17th সেপ্টেম্বর 2019 9:05 পূর্বাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.