বর্তমান সময়

পথশিশুদের আহার জোগাতে বলিউড তারকাদেরকে সামিল হওয়ার ডাক দিলেন অক্ষয়

বং দুনিয়া ওয়েব ডেস্ক: স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ হওয়ার পর আজও আমাদের দেশের বহু ছোট ছোট বাচ্চা অর্থাভাবের জন্য দু’বেলা পেট ভরে খেতে পায়না। ভারতবর্ষের বিভিন্ন ফুটপাতে, পথের ধারে, ষ্টেশন চত্তরে এরকম বহু ছোট ছোট ছেলে-মেয়ে’কে প্রতিনিয়ত ঘুরে বেড়াতে দেখা যায়।

সম্প্রতি এই বিষয়’টিকে নজরে রেখে ‘সেভ দ্য চিল্ড্রে‌ন’ নামক নতুন একটি প্রকল্পে সামিল হলেন বলিউডের বহু অভিনেতা ও অভিনেত্রী, যার মধ্যে রয়েছে অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, দিয়া মির্জা প্রমুখ।

এই প্রকল্পের প্রচারে সম্প্রতি সামাজিক গণমাধ্যমে একটি পোস্ট করেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার, তাতে তিনি ‘মিশন মঙ্গল’ ছবির সকল সহ-অভিনেতাদেরও সামিল হতে আমন্ত্রণ জানিয়েছেন। যেখানে উল্লেখ করা আছে যে, দেশের ১১,৭২,৬০৪ জন শিশু স্বাধীনতার ৭৩ বছর পরও একবেলা পেট ভরে খেতে পায় না।

নিজের বয়ঃসন্ধিকালের ছবি দেওয়া এই পোস্টে অক্ষয় লেখেন, “ছোট থেকেই আমার খেলাধূলার প্রতি আগ্রহ। আমার মা সব সময়ে খেয়াল রাখতেন যাতে আমি পুষ্টিকর বাড়িতে বানানো খাবার খাই। কিন্তু এই সৌভাগ্য দেশের কয়েক লাখ শিশু পায় না। তারা বঞ্চিত। একবেলাও পেটপুরে খেতে পায় না তারা।”

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.