বিনোদন

অক্ষয় কুমার ফাঁসলেন এবার আইনি জটিলতায়

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ অক্ষয় কুমারের মত ক্লিন ক্যারেক্টার বলিউডে খুব কম দেখা যায়। তবে কখনও কখনও অক্ষয় কুমারের মত অভিনেতাও জড়িয়ে পরে আইনের জাঁতাকলে। সেরকমই একটি বিজ্ঞাপনের অভিনয়ের সুবাদে একেবারে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন খিলাড়ি কুমার।

সম্প্রতি একটি ডিটারজেন্ট সাবানের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। সেখানে তিনি একজন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেন তিনি। সেখানে তাঁর অবতার ছিল মারাঠা সম্রাট শিবাজী ছত্রপতির। আর বিজ্ঞাপনটি ছিল একটি কমিক বিজ্ঞাপন, ফলে অক্ষয়ের মুখ দিয়ে বেরোয় কিছু হাঁসির এবং ব্যঙ্গাত্মক সংলাপ। আর তার ফলেই বাঁধে গোল।

এই বিজ্ঞাপনে অক্ষয় একটি ডায়ালগ দেয় যে, “আমার সৈন্যরা শুধু শত্রুপক্ষের সেনাদের নয়, জামাকাপড়ের ধোলাই করতে জানে।” আর এই সংলাপের জেরে অভিনেতার বিরুদ্ধে ওরলি থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। ওই ব্যক্তির মত হল শিবাজিকে অসম্মানিত করা হয়েছে এই বিজ্ঞাপনে।

এর জেরে সোশ্যাল মিডিয়াতে ওঠে ঝড়। আর সাবানটি বয়কটের ডাকও দেয় অনেকে। যদিও এই পুরো বিষয় নিয়ে অক্ষয়ের কাছ থেকে কোনও রকম কোনও জবাব পাওয়া যায়নি।

Suchandra Chakraborty

Suchandra Chakraborty is a news reporter and content writer at BongDunia. She has completed her masters from Calcutta University on Mass Communication. She has worked in mainstream media at India. Currently, she is working with BongDunia.