Categories: বর্তমান সময় বিদেশ

আমেরিকার দাদাগিরি, বাগদাদ বিমান বন্দরে এয়ার স্ট্রাইক হামলা, ইরানি সেনা প্রধান নিহত

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ শুক্রবার ভোর রাতে ইরাকের বাগদাদ বিমান বন্দরে এয়ার স্ট্রাইক হামলা চালাল আমেরিকা । আমেরিকার রকেট হামলায় মৃত্যু হয়েছে  ইরানি কুদস সেনা প্রধান কাসেম সোলেমানির ৷ এছাড়াও  মৃত্যু হয়েছে আধাসেনার এক উচ্চ-পদস্থ অফিসার আবু মেহদি আল-মুহানদিস এবং বিমানবন্দরের প্রোটোকল অফিসার মহম্মদ রেদার।

গত রবিবার হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করার অভিযোগ ওঠে আমেরিকার বিরুদ্ধে। এর প্রতিবাদে বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয় স্থানীয়দের। দূতাবাসের একটি অংশে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ইরাক থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার করার জন্য প্রবল বিক্ষোভ শুরু হয় । তিন দিন পরে অবশ্য আন্দোলন অনেক থেমে যায় ।

এই রকম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আজ শুক্রবার ভোররাতে মার্কিন সেনাবাহিনীর এয়ার স্ট্রাইক হামলা আবার নতুন মোড় নিতে চলেছে । ইরাকের সংবাদ মাধ্যম জানিয়েছে, আমেরিকার এই হামলার ফলে , ইরানি কুদস সেনা প্রধান কাসেম সোলেমানি ছাড়াও বিমানবন্দরে নিযুক্ত স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্র্যাম্প হামলার সত্যতা স্বীকার করেছেন ।

ইরাকের আধাসামরিক বাহিনীর এক অফিসার জানান, ইরান থেকে কিছু শীর্ষকর্তার ইরাকে আসার জন্য বাগদাদ বিমান বন্দরে জোর নিরাপত্তার ব্যবস্থা ছিল । নিরাপত্তার কারনে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা মতায়েন করা ছিল ।  পৌঁছেছিলেন বিমানবন্দরের প্রোটোকল অফিসার মহম্মদ রেদাও। তিনি যখন ইরান এলিট গার্ড ফোর্সের প্রধান সোলেমানি ও মুহানদিসকে নিয়ে বিমানবন্দরে থেকে বেরোচ্ছিলেন, তখনই তিনটি রকেট পড়ে। ঘটনাস্থলে থাকা সকলের মৃত্যু হয়। দেহগুলি এমন ভাবে পুড়ে যায় যে চেনা যাচ্ছে না।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.