Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

ফের আত্মহত্যা খড়গপুর আই আই টি- তে- কারণ এখনো অজানা

দেশের নামকরা আই আই টি কলেজগুলোতে আত্মহত্যার প্রবণতা বিরল ঘটনা নয় । রস-কস হীন সিলেবাস, পড়াশোনার প্রচুর চাপ, মানসিক যন্ত্রণা প্রভৃতি থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিতে আত্মহত্যার একটা প্রবণতা বরাবরই দেখা যায় । কিন্তু এবার সন্দেহজনকভাবে খড়গপুর আই আই টি কলেজের এক কর্মীকে ঝুলন্ত অবস্থায় দেখা গেল ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুলন্ত অবস্থায় উদ্ধারকৃত মৃতদেহটি সুরেশ কুমার নামে এক কর্মীর । সুরেশ কুমারের বয়স 35 বছর । পুলিশ জানিয়েছে খড়গপুর আই আই টি –তে কর্মরত এই কর্মীর বাড়ি অন্ধপ্রদেশের গুন্টুরে । সুরেশ কুমারের আত্মীয়-স্বজনরা ফোনে তার সাথে যোগাযোগ করতে না পারায় কলেজের নিরাপত্তারক্ষীদের খবর দেন । নিরাপত্তারক্ষীরা সুরেশ কুমার খড়গপুর আই আই টি কোয়ার্টারে যে ঘরে থাকতেন সেখানে ঝুলন্ত অবস্থায় তাকে আবিস্কার করে । অনুমান করা হচ্ছে সুরেশ কুমার আত্মঘাতী হয়েছেন । কিন্তু কেন তিনি আত্মঘাতী হয়েছেন সে খবর এখনো পর্যন্ত জানা না গেলেও পুলিশ তদন্ত শুরু করেছে ।

This post was last modified on 25th জুন 2019 5:48 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.