Categories: বর্তমান সময় বিনোদন

দীর্ঘদিন বিরতীর পর আবার চলচ্চিত্রে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা

বং দুনিয়া ওয়েব ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন চলচ্চিত অঙ্গেনের বাইরে ছিলেন। এই বিরতীর পর আবার আজ রোববার চলচ্চিত্র জগতে ফিরলেন। চিত্রনায়িকা পূর্ণিমা আজ থেকে অভিনয় করছে জ্যাম ছবিতে। এ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ। এরপরই একই পরিচালকের গাঙচিল সিনেমায়ও অভিনয় করবেন।

জানা যায় আজ মহাখালীর একটি হাসপাতাল ও প্রিয়াংকা শুটিং হাউজে দৃশ্যায়নের কাজ হবে। এর পর এর শুটিং হবে ঢাকার আশপাশ ও এফডিসিতে। জ্যাম ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় এর কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। এ ছবি প্রযোজনা করছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি।

চিত্রনায়িকা পূর্ণিমা পরবর্তী সিনেমা গাঙচিল বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ নির্মিত হচ্ছে। এ সিনেমায় চিত্রনায়িকা পূর্ণিমার সাথে থাকবেন ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।

পূর্ণিমা বাংলাদেশের একজন্য গুণী অভিনেত্রী। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবি মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীতে কাজী হায়াৎ এর ওরা আমাকে ভাল হতে দিল না সিনেমার মাধ্যমে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

This post was last modified on 15th সেপ্টেম্বর 2019 11:28 পূর্বাহ্ন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.