গতকাল ৮ মে, বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে মায়ানমারে ঘটে গেলো এক ভয়াবহ প্লেন দুর্ঘটনা। গতকাল বিজি ০৬০ ফ্লাইটটি ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালীন দুর্ঘটনার কবলে পড়ে। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটিতে ছিলেন ৩২ জন যাত্রী। এই দুর্ঘটনায় পাইলটসহ এখনো পর্যন্ত অন্তত চার জন আহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায়ও এই দুর্ঘটনার ছবি ভাইরাল হয়েছে। আহতদের মধ্যে পাইলটকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। বাকিদের ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এহেন দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে বলা হয়েছে যে, ভারী বৃষ্টিপাতের কারণে অবতরণের সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং ভেঙে তিন খণ্ড হয়ে যায়। এই কারণে অন্য কোনও ফ্লাইট বিমানবন্দরে নামতে পারছে না।
This post was last modified on 9th মে 2019 1:45 অপরাহ্ন