Categories: জ্যোতিষ ও রাশিফল বর্তমান সময়

Aajker Rashifol: আজ বৃহস্পতিবারে কি বলছে আপনার রাশি ? ভাগ্য খুলবে কার ? দেখে নিন আজকের রাশিফল

Ajker Rashifol: বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।  প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে ।এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

বৃহস্পতিবার, ১২-০৯-২০১৯

 

মেষ রাশি :

মেষ রাশির জাতক জাতিকার জন্য দিনটি মিশ্র প্রকৃতির । নিজের চিন্তাভাবনার উপরে ভরসা করতে পারেন ।   প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। বিভিন্ন উৎস থেকে অর্থ প্রাপ্তি হতে পারে । পরিবারের সাথে সময় কাটান, মানসিক চাপ কমবে । নিজের স্ত্রীর পরামর্শ কাজে লাগবে ।

প্রতিকার :- লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে।

বৃষ রাশি :

বৃষ রাশির জাতক জাতিকার আজকের দিনটি মোটামুটি ভাল কাটবে ।  প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ । নিজের মনের কথা সঙ্গীকে বলতে পারেন । নিজের দুঃখের কথা কাছের বন্ধুকে জানাতে পারেন । ঘনিষ্ঠ কোন বন্ধুর সাহায্য পাবেন । আজকের দিনে “পাগল হওয়ার” দিন । আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন।

প্রতিকার :- ঘর বাড়ি পরিষ্কার রাখুন । পুরোনো ও ছেড়া বই পত্র সরিয়ে নিলে তা আপনার পরিবারের জন্য ভালো ফল দেবে।


মিথুন রাশি :

মিথুন রাশির জাতক জাতিকার আজকের দিনটি কোলাহল পূর্ণ । নিজের  দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন।আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। পারিবারিক কলহে জড়িয়ে পড়তে পারেন । কর্ম স্থলে অযথা তর্ক এড়িয়ে চলুন । কোন দূর আত্মীয়ের কাছ থেকে সাহায্য আসতে পারে ।  

প্রতিকার :-আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে গরিব দুঃখী মহিলাদের সাহায্য করুন।


কর্কট রাশি:

আজ কর্কট রাশির জাতক হিসাবে  জীবনের সমস্যাগুলির সমাধানে জন্য মুখোমুখি হন । সহকর্মীদের কাছ থেকে উৎসাহ পেতে পারেন । নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন । উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের শারীরিক অবনতি হতে পারে । পরিবারের সদস্যদের পাশে পাবেন । আর্থিক যোগ মিশ্র । কোন দীর্ঘ মেয়াদী প্রকল্পে মূলধন নিয়োগ করতে পারেন । 

প্রতিকার :-  শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব পরবে।


সিংহ রাশি:

আজ সিংহ রাশির দিনের শুরু তেমন ভাল না । বিকেলের দিকে অবস্থার উন্নতি হতে পারে । নিজের মনের কথা বিশ্বাস করে কাউকে বলবেন না । পুরানো কোন ব্যাধি ভোগাতে পারে । স্ত্রীর সাথে কথা কাটাকাটি করতে যাবেন না । নিজের মেজাজ ঠিক রাখবেন । নিকট জনের কাছ থেকে ঠকতে পারেন । 

প্রতিকার :-গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।


কন্যা রাশি:

কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ । নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন । সহকর্মীদের কাছ থেকে কাজের প্রশংসা এবং উৎসাহ পাবেন । স্বাস্থ্য জনিত কারনে ভুগতে হতে পারে । বিবাহিতদের জন্য দিনটি খুবই ভাল । নিজের স্ত্রীকে নিজের সমস্যার   কথা বলতে পারেন । প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি ভালো । জীবনে নতুন সঙ্গী আসতে পারে । 

প্রতিকার :- স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে প্রেম জীবন মজবুত হবে।


তুলা রাশি:

আজ তুলা রাশির জাতক হিসাবে আপনি আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত । অযথা অনলাইনে কেনা কাটা থেকে বিরত থাকুন । কারো প্ররোচনায় বিনিয়োগ করতে যাবেন না । পরিবারের শিশুদের সাথে মানসিক চাপ কমাবার  জন্য সময় কাটান । যানবাহনে সাবধানে চলাচল করুন । স্ত্রীর সাথে অযথা কলহে জড়িয়ে পড়তে পারেন । 

প্রতিকার :- দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন।


বৃশ্চিক রাশি:

ব্যবসায়িদের জন্য দিনটি ভাল । নতুন কোন কাজের সম্ভবনা । পরিবারের কাছ থেকে নিজের কাজের উৎসাহ পাবেন । দীর্ঘদিনের কোন জট খুলে যেতে পারে আজ । অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ । পেটের সমস্যায় ভুগতে পারেন । নিজের স্ত্রীকে সময় দিন । প্রেমিক প্রেমিকারা নিজেদের প্রেমের প্রস্তাব আজ দিতে পারেন । 

প্রতিকার :-আপনার প্রেমের পাত্র বা পাত্রীকে সুগন্ধি উপহার দিলে আপনার প্রেমের জীবন নির্বিঘ্নে অতিবাহিত হবে।


ধনু রাশি:

ধনু রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। স্বাস্থ্যের অবনতি হতে পারে ।  নিজের লাইফ স্টাইল না পরিবর্তন করলে পরবর্তীকালে ভুগতে হবে । সহধর্মিনীর সাথে মনোমালিন্য হতে পারে ।  পেটের গন্ডগোল-এ ভুগতে পারেন ।

প্রতিকার :- সাদা গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে।

মকর রাশি:

আজ মকর রাশির জাতক জাতিকার দিনটি  মিশ্র প্রকৃতির ।নিজের কাজ নিজে করার চেষ্টা করো । অপরকে অযথা উপদেশ দেওয়ার চেষ্টা করতে যাবেন না । যানবাহনে চলবেন সাবধানে । নিজের মনের জোরে ভবিষ্যতে রাস্তা খুলে যেতে পারে ।নিকট বন্ধুর কাছ থেকে ক্ষতির সম্ভবনা । 

প্রতিকার :-ব্যবসা এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য জলে মিষ্টি দুধ গুলে বট গাছে ঢালুন।

কুম্ভ রাশি:

আজ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির । অযথা অনলাইনে লেনদেন থেকে বিরত থাকবেন ।  বুঝে শুনে খরচ করতে হবে । নিজের দৃষ্টিভঙ্গি স্থির করে কর্ম নির্ধারণ করতে হবে । বুঝে শুনে আপনার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করুন । সফলতা আপনার হাতের মুঠোয় ।

প্রতিকার :-অসুস্থ ও জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে আপনার পারিবারিক জীবনে ধনাত্মক পরিবর্তন ও বাতাবরণের সৃষ্টি হবে।

মীন রাশি:

আজ মীন রাশির জাতক জাতিকার  দিনটি  শুভ । কোন কাজে আজকে আপনি নেতৃত্ব দিতে পারেন ।  আজকে আপনার ভাবনার সাথে কাজের মিল থাকবে  । নতুন কোনো কাজ পুরো উদ্যমে শুরু করুন । অযথা বিতর্ক এড়িয়ে চলবেন । নতুন কোন কাজে বিনিয়োগ করতে পারেন । স্ত্রীর সাথে কিছুটা আনন্দময় সময় কাটান ।

প্রতিকার :- রোজ সকালে বাড়ির প্রধান দরজা জল দিয়ে পরিস্কার করলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.