বং দুনিয়া ওয়েব ডেস্কঃ- আধার কার্ড আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণপত্র এবং এর ব্যবহার ছোট থেকে বড় প্রায় সমস্ত অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কাজে হয়ে থাকে। কিন্তু এই প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড হারালে বিপাকে পড়তে হয় সাধারণ নাগরিকদের। এখনো অনেকেই পরিষ্কারভাবে ঠিক জানেন না যে কীভাবে নিজের আধার কার্ড পুনরায় বানানো যায়।
এবার আধার কার্ড হারিয়ে যাওয়া নিয়ে টুইট করল ইউআইডিএআই অর্থাৎ আধার দপ্তর। মাত্র 50 টাকায় আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের নতুন প্রিন্ট আপনি 15 দিনের মধ্যে আপনার বাড়িতে স্পিড পোস্ট এর মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু এর জন্য কি আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। আসুন জেনে নিই কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের নতুন প্রিন্ট আপনার বাড়িতে বসে পেয়ে যেতে পারেন।
এই পদ্ধতি অবলম্বন করে মাত্র 50 টাকার বিনিময়ে আপনি আপনার হারানো আধার কার্ড এর নতুন প্রিন্ট বাড়ি বসে পেতে পারেন।