Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময়

নদীয়ার শান্তিপুরের ছেলে রেকর্ড বুকে নাম তুলল ভারতের সবচেয়ে ছোট ম্যাপ এঁকে

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ সবচেয়ে ছোট ভারতীয় মানচিত্র এঁকে রেকর্ড করল নদীয়া জেলার সায়ন । তিনি একটি চ্যাপ্টা চিড়ের উপর সুচ ও কালি দিয়ে এঁকে ফেললেন ভারতের ম্যাপ । রেকর্ড বলছে এটিই এই পর্যন্ত আঁকা সবচেয়ে ক্ষুদ্র ভারতের মানচিত্র ।

একটু মাথা ঠাণ্ডা করে ভেবে বলুন তো একটি চিঁড়ের মাপ কর হতে পারে ? কি মাথা চুলকাচ্ছেন ! এবার যদি বলা হয়, সেই চিঁড়ের উপর একটি গোটা দেশের ম্যাপ আঁকতে ? কি হল ! অবাক হলেন ! ভাবছেন পাগল নাকি ! না, একদমই নয় । এবার ঠিক সেই কাজটি করে দেখিয়েছেন নদীয়া জেলার শান্তিপুরের অদ্বৈত লেনের সায়ন । তিনি দেড় সেমি বাই হাফ সেমি মাপের একটি চিঁড়ের উপর ভারতের মানচিত্র এঁকে ফেলেছেন । আর সেই সূত্রে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে সবচেয়ে ক্ষুদ্রতম মানচিত্র আঁকার রেকর্ড করে নিজের নাম নথিভুক্ত করেছেন ।

কিভাবে এই অসাধ্য কাজ করল সায়ন ? জানা গেছে আদতে সায়ন বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র । পড়াশোনার পাশাপাশি তার হবি বা প্যাশন ছিল ছবি আঁকা । সায়ন নিজে বলেছেন, কয়েকদিন আগে থেকেই সে চিঁড়ের উপর কিছু আঁকার চেষ্টা করেছে । এরপর সরু সুচের আগায় কালি মাখিয়ে চিঁড়ের উপর ভারতের ম্যাপ এঁকে ফেলেন । এরপর গত ৪ই জানুয়ারি ইন্ডিয়া বুকস অফ রেকর্ড কতৃপক্ষের কাছে সেটি পাঠিয়ে দেন । ১৩ ই জানুয়ারি সায়নের ছবি এবং নাম নথিভুক্ত হয় । চলতি মাসের ৬ তারিখ তিনি তার কাজের কৃতিত্বের জন্য শংসাপত্র এবং মেডেল পান ।  শংসা পত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত ভারতের যত মানচিত্র আঁকা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে ছোট ।

This post was last modified on 8th ফেব্রুয়ারি 2020 11:02 অপরাহ্ন

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.