কৌশিকী অমাবস্যা: তারাপীঠে লক্ষ ভক্তের মেলা

ভাদ্র অমাবস্যায় মা তারার আরাধনা, আজই

কৌশিকী অমাবস্যা আসলে কী? ভাদ্র মাসের যে অমাবস্যা পড়ে, বাঙালিরা চেনে কৌশিকী অমাবস্যা নামে। এবার পড়েছে ১০ সেপ্টেম্বর।

বীরভূমেই তারাপীঠ, ৫১ শক্তিপীঠের অন্যতম। মা তারার সিদ্ধপীঠ বলে মানেন ভক্তরা। তন্ত্রসাধকদের কাছে এখানকার আকর্ষণই আলাদা।

এক দিনের তিথি, অথচ ভিড় দেখার মতো! লক্ষাধিক পুণ্যার্থী ছুটে আসেন দূর দূর থেকে। সারি দিয়ে দর্শন, কোথাও ঠেলা ঠেলি।

রাতভর জাগরণ চলে পীঠমন্দিরে। জবা ফুলে মায়ের আরাধনা, গভীর রাতে মন্ত্রপাঠ। 'মায়ের পায়ের জবা' ফল দেয় বলে বিশ্বাস।

আসার পথটাও সহজ। রামপুরহাট স্টেশনে নেমে গাড়িতে মিনিট কুড়ি। মেলার দিনে পুলিশের নজরদারি আরও বেশি থাকে।

পীঠ এলাকায় ৩ দিনের ড্রাই ডে ঘোষণা হয়েছে। ভিড়ে সাবধান, টাকা-মোবাইল সামলে রাখুন। নিয়ম মেনে দর্শন করলেই শান্তি।

কৌশিকী অমাবস্যা মানে শুধু ভিড় নয়, শ্রদ্ধা-সাধনার মিলন। আজ রাতভর জাগরণ, ভোরের আলোয় মায়ের দেখা মিলবে।