বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

হাতের অস্ত্রোপচারের পর ৩ দিনেই হাসপাতাল ছাড়লেন

বৃহস্পতিবার ডান কনুইয়ের পুরনো প্লেট বার করতে অস্ত্রোপচার হল মিঠুনের। হাসপাতাল সূত্রে জানা গেল, অপারেশন সম্পূর্ণ সফল।

কনুইয়ের প্লেটে আটকে ছিল হাতের নার্ভ। স্ক্রুর চাপেই সমস্যা হচ্ছিল। নার্ভ সরিয়ে আলাদা জায়গায় ঠিক করা হল অস্ত্রোপচারে।

অস্ত্রোপচারের দিনেই আঙুল দিয়ে কিছু ধরার ক্ষমতা ফিরে পাচ্ছিলেন মিঠুন। চিকিৎসকদের টিমের প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।

‘চোখের নিমেষে তিন দিন কেটে গেল, বুঝতেই পারিনি’, বললেন মিঠুন। নার্সদের যত্নের কথাও মনে রেখেছেন মহাগুরু।

হাসপাতাল ছাড়ার সময় সব চিকিৎসক ও নার্সকে ধন্যবাদ জানালেন মিঠুন। ‘সুস্থ করে তুলেছেন, মন থেকে কৃতজ্ঞতা’, তাঁর কথা।

অপারেশনের পর পর্যবেক্ষণে ছিলেন মহাগুরু। শরীর ভাল দেখে শনিবারই ছেড়ে দেওয়া হল। এখন বাড়িতে বিশ্রামে তিনি।

মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। বাড়িতে ফিরেছেন, বিশ্রামে আছেন মহাগুরু। খুঁটিনাটি সব জানুন এই স্টোরিতে।

মহাগুরুর দ্রুত সুস্থতাই সবার প্রার্থনা। ভালোবাসায় ভরিয়ে দিন তাঁকে। আবার পর্দায় ফিরে আসুন, এই কামনাই সকলের।